হোম > সারা দেশ > রাজশাহী

বিছানায় পড়ে আছে দুই সন্তানের নিথর দেহ, মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে ঘরের বিছানা থেকে দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি উত্তরপাড়া গ্রাম এসব লাশ উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয় মায়ের লাশও।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত আব্দুল বারীর ছেলে কাজল, যিনি সেনাবাহিনীর সদস্য, দুই মাসের ছুটিতে বাড়িতে ছিলেন। সকালে স্ত্রী সাদিয়া খাতুন খাবার রান্না করে দুই সন্তানকে নিয়ে ঘরে শুয়ে পড়েন। অন্য ঘরে ঘুমাচ্ছিলেন কাজল। পরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে দুই সন্তানকে গলাকাটা ও স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক তথ্যটি নিশ্চিত বলেন, স্বজনরা সকালবেলা মা ও ২ শিশু ঘুম থেকে না ওঠায় ও দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কিন্তু কোনো সাড়া না পাওয়ায় ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত লাশ ও বিছানায় দুই শিশুর গলাকাটা লাশ দেখতে পান । এরপর খবর দিলে পুলিশ এসে উপজেলার মাঝিড়া এলাকার খালিশাকান্দিতে একটি কক্ষ থেকে দুই সন্তানসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ওই গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম