হোম > সারা দেশ > রাজশাহী

নাগরিক ঐক্য ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের ভাতা দেবে: মান্না

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী জাতীয় নির্বাচনে নাগরিক ঐক্য যদি সরকার গঠন করতে পারে তাহলে দেশের ছয় কোটি বেকার যুবকদের মাঝে মাসিক এক হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। কম সৌভাগ্যবান পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা ভাতা কার্ড করে দেয়া হবে।

সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পঁওতা সর্বজনীন দুর্গা পূজা মন্ডব পরিদর্শন শেষে এসব বক্তব্য রাখেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন ময়দানহাট্রা ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতি খন্দকার মাহবুব মোর্শেদ হিরাসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মী। পরে পূজা কমিটির সভাপতি বিমল রায়ের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় অনাবাদি ৮৩৩ হেক্টর জমি

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭