হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় আ.লীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জু আটক

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ রঞ্জুকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত তিনটার দিকে পৌরসভার পাটুলীপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। রঞ্জু পাবনা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেনের শ্যালক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার দৈনিক আমার দেশকে রঞ্জুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আওয়ামী লীগ নেতা রঞ্জু এমপির শ্যালক হওয়ার সুবাদে এলাকায় দাপটের সঙ্গে চলতেন। তার বিরুদ্ধে এলাকার পরিবহন সেক্টরে চাঁদাবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

সহকারী পুলিশ সুপার জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার