হোম > সারা দেশ > রাজশাহী

‎বগুড়ায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে নারীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

‎বগুড়ার গাবতলীতে বৈশাখী ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে আমিনা বেওয়া (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার জয়ভোগা দিঘাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনা বেওয়া ওই গ্রামের মৃত সোলাইমান আলীর স্ত্রী। এছাড়া ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও গাছপালার‌ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

‎স্থানীয় লোকজন জানান, সকালে বৈশাখী ঝড় ও বৃষ্টির মধ্যে বাড়ির পাশে আম কুড়াতে যান আমিনা বেওয়া। এ সময় ঝড়ে একটি আমগাছের বড় ডাল ভেঙে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার লাশ বাড়িতে নিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেন, ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

‎এছাড়া বৈশাখী ঝড়ে গাবতলী মহিলা কলেজের টিনের চালা, বেড়াসহ বিভিন্ন স্থানে গাছপালা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা

চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার

আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না

শেরপুরে ড্রেনের পানির স্রোতে ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ফসলি জমি ও বসতভিটা

ট্রান্সফরমার চুরি করতে এসে মিল মালিককে হত্যা, গ্রেপ্তার ২

গোদাগাড়ীতে ২ মাদক ব্যবসায়ীর সম্পদ ক্রোক

আমাদের সব মাল ‘হাই কোয়ালিটির’

বাইসাইকেল ছিনতাইয়ের জন্য ফার্মেসি মালিককে হত্যা, ৭ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সেই সহকারী শিক্ষিকা বরখাস্ত

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত