হোম > সারা দেশ > রাজশাহী

সাপাহারে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে কড়া নজরদারি

উপজেলা প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)

নওগাঁর সাপাহারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে পদ্মা, মেঘনা ও যমুনার ফিলিং স্টেশনে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। গত শনিবার থেকে এই তৎপরতা শুরু করেছে। এমন কি সীমান্ত এলাকার বৃদ্ধি করা হয়েছে তৎপরতা। যাতে ভারতে জ্বালানি তেল পাচার হয়ে না যায়।

এ দিকে গত সোমবার বেলা ১১টায় জ্বালানি সংকটের বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন উপজেলা প্রশাসন ইউএনও রুমেনা রিয়াজ।

তিনি জানান, পাশাপাশি তিনটি ফিলিং স্টেশনে ও নজরদারি বাড়ানো হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশের চেয়ে জ্বালানি তেলের মূল্য অনেক বেশি। আজ এই বিদ্যমান বিশ্বপরিস্থিতির কারণে একটি অসাধুচক্র জ্বালানি তেল মজুদের পাশাপাশি অধিক মূল্যে বিক্রির আশায় সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করে আসছে। এই জন্য সীমান্ত এলাকায় ও নজরদারি বাড়িয়েছে প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমেনা রিয়াজ জানান, এই সংকটকালীন মুহূর্তে নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে মাঠ পর্যায়ে কাজে লাগানো হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি