হোম > সারা দেশ > রাজশাহী

ধান কাটা বন্ধে নারীকে মারধর, ওসি ও এসআই প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান কাটাকে কেন্দ্র করে নারীকে মারধরের ঘটনায় ওসি ও এসআইকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে প্রত্যাহার করে রাজশাহী রিজার্ভ ফোর্সে যোগদান করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে একই ঘটনায় গেল মাসে এসআই আজিম আলীকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজ) করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের শিবনগর এলাকার জগদিসপুর মৌজায় ৩০-৪০ জনের ১৮০ বিঘা জমি রয়েছে। তবে এসব জমি নিয়ে দীর্ঘ সময় ধরে ঝামেলা চলে আসছে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের সঙ্গে বেগপুর গ্রামের আজগর আলীসহ কয়েকজন ব্যক্তির। ১ মে সকালে এসব জমিতে যন্ত্র দিয়ে ধান কাটছিলেন। এ সময় এলাকায় নারীরা যন্ত্র দিয়ে কীভাবে ধান কর্তন করে দেখতে গিয়েছিলেন। এতেই বাধে বিপত্তি। পুলিশ ধান কাটা বন্ধ করতে গিয়ে নারীদের ওপর অমানবিক নির্যাতন চালায়। এমনকি চালানো হয় গুলিও। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন অন্তত ১১ জন নারী। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিনকে প্রত্যাহার করা হয়।

স্থানীয়রা জানান, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীনের উপস্থিতিতে ও নির্দেশে এই লাঠিচার্জে নেতৃত্ব দেন একই থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আজিম।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গোমস্তাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ছাড়াও নারীদের ওপর লাঠিচার্জের একটি ভিডিও দেখে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইচ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

পদ্মায় টহলরত পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা