হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ১২ লাখ টাকার জাল নোটসহ দু’জন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ১২ লাখ ৬৯ হাজার ৭শ’ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব-১২ সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০) ও একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে আবুল হাসান (২৯)।

সোমবার দুপুরে র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরের হলরুমে প্রেস ব্রিফিং এ তথ্য জানান র‍্যাব-১২'র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া পিপিএম।

প্রেস ব্রিফিং এ র‍্যাব-১২ এর অধিনায়ক জানান, জাল টাকার নোট মজুদ রেখে ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে জেলার সলঙ্গার হাটিকুমরুলের নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালানাে হয়। এ সময় রবিউল ইসলাম ও আবুল হাসানকে ৫ হাজার টাকার জালনোট, ২টি মোবাইলসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে সলঙ্গার ধোপাকান্দি থেকে হাকিম শেখের ভাড়া বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭শ’ টাকার জালনোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় জাল নোটের ব্যবসা করে আসছে বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিষিদ্ধ আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ

তরুণদের কর্মসংস্থান ও মাদকবিরোধী কার্যক্রমে অধ্যাপক মুজিবের গুরুত্বারোপ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ রাসিকের

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সাঁথিয়ায় পশুর হাট ইজারা নিয়ে ১৪৪ ধারা

লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত দুই নারী

যমুনায় ঝড়ের কবলে নৌকা ডুবে গৃহবধূ নিখোঁজ

চাঁপাই সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, আতঙ্কে খামারিরা

গাবতলীতে ঘরে ঢুকে গৃহবধূকে নৃশংসভাবে হত্যা

‘আপনি আর বেশি দিন নাই’ রাবি প্রভোস্টকে ছাত্রদল নেতা