হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাদের ভারতীয় ভূখন্ড থেকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখন্ডে আসতে পারেনি।

বৃহস্পতিবার সকালে বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ সব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক বলেন, পুশইন করা ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। রাতে বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের অবস্থান নিশ্চিত করে এবং বাংলাদেশ ভূখন্ডে প্রবেশরোধে কঠোর অবস্থান নেয়।

এ অবস্থায় ওই ২৮ জন সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছেন। বিজিবি তাদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। তারা ফিরে না গেলে পুশ-ব্যাকের চেষ্টা করা হবে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, এমন পরিস্থিতিতে সীমান্তের ওপারে বিএসএফের চৌকিগুলোতে জনবল বাড়ানো হয়েছে বলে খবর পেয়েছেন। এপারে বিজিবিও টহল জোরদারসহ সীমান্তে নজরদারি বাড়িয়েছে।

এমএইচ

নাটোরে পাঁচ বছরের শিশুর শ্লীলতাহানি, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

লালপুরের নিঝুম বিটিভির বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

সরকারি কর্মকর্তা ও সিআইডির এসপি পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা রুখে দিল বিজিবি

পাঁচবিবিতে বজ্রপাতে একজনের মৃত্যু

গুরুদাসপুরে এক রাতে ৫ সেচ পাম্পের মোটর চুরি

গাবতলীতে নদীতে ডুবে কিশোরের মৃত্যু ‎

লালপুরে তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি: ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন