হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় প্রক্সি দিতে এসে হিমেল নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বালিতিতা ইসলামপুর দারুল উলুম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। হিমেল (২৩) উপজেলার বাহাদুরপুর গ্রামের হামিদুলের ছেলে।

কেন্দ্রের সচিব মোস্তাফিজুর রহমান জানান, বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এসময় পানসিপাড়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী রাকিবুল ইসলামের পরিবর্তে হিমেল নামে এক যুবক পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় প্রক্সি দেওয়ার বিষয়টি বুঝতে পেরে কক্ষ পরিদর্শক শাজাহান আলী তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিবকে বিষয়টি জানালে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ছাড়াও নকল করার অপরাধে লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এবছর এসএসসি সমমান পরীক্ষায় লালপুর উপজেলায় ৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬৬৯ জন।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতকে আদালতে প্রেরণ করা হবে।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা