হোম > সারা দেশ > রাজশাহী

গোমস্তাপুরে অনিয়মের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা অবরুদ্ধ

উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরামকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সেবামূলক প্রকল্প বাস্তবায়নে ওই কর্মকর্তা অনিয়ম করে আসছিলেন। প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে অবরুদ্ধ করে রাখেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

খবর পেয়ে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অবরুদ্ধ কর্মকর্তাকে মুক্ত করা হয়।

এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম বলেন আসলে ঠিক অবরুদ্ধ না , স্থানীয়রা এসে চেচামেচি শুরু করে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এমই

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার