পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ সামলে ছয় দিনে যমুনা সেতু থেকে ২০ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।
যমুনা সেতু সাইট অফিস ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ মে) থেকে বুধবার (২৭ মে) পর্যন্ত সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ২ লাখ ৬২ হাজার ৯০৮টি যানবাহন পারাপার হয়েছে।
সবচেয়ে বেশি যানবাহন পারাপার হয় মঙ্গলবার (২৬ মে)। ওইদিন ৫৬ হাজার ২৩৯টি যানবাহন চলাচল করে এবং টোল আদায় হয় ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা।
সর্বশেষ বুধবার ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত দিয়ে ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার হয়। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা।
সংশ্লিষ্টরা জানান, চারলেন মহাসড়ক ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ চালু থাকায় ঈদযাত্রার ব্যস্ত সময়েও বড় ধরনের যানজট খুব কম দেখা গেছে।