হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার গাঁজা সদৃশ ভাং গাছ উদ্ধার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে গাঁজা সদৃশ প্রায় ৫ হাজার ভাং গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার দুপুরে জেলা শহরের কাঁঠাল বাগিচা এলাকায় সোনালি ব্যাংকের পেছনের একটি পরিত্যক্ত জমিতে অভিযান চালিয়ে এসব ভাং গাছ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জন মাদকসেবীকেও আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা জমিটিতে গোপনে ভাং গাছের চাষ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানকালে প্রায় ৫ হাজার ২৬০টি গাছ উপড়ে জব্দ করা হয়।

মাদকসেবীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা

ঈশ্বরদীর ইউএনও'র বিরুদ্ধে সরকারি কাজে অসহযোগিতা অভিযোগ

নাচোলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রেলওয়ের জায়গায় দোকান নির্মাণে বাধা দেয়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

ঝড়-বৃষ্টিতে সবজি আবাদের ব্যাপক ক্ষতি, বাজারে চড়া দাম

গুরুদাসপুরে সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক ডাকাতি

রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ছাগল বিতরণ

পোরশায় তেল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষক সংকটে ধুঁকছে নিয়ামতপুরের বেনীপুর সরকারি প্রা. বিদ্যালয়

লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার