হোম > সারা দেশ > রাজশাহী

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে হত্যায় আটক ২

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়ায় স্ত্রী ও ছেলে মিলে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলী বেগম ও ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলকে আটক করেছে পুলিশ। পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা ও মা-ছেলের রক্তমাখা জামা-কাপড়।

আটককৃতরা হত্যার কথা স্বীকার করলেও কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে জিজ্ঞাসাবাদে তা স্পষ্ট হওয়া যাবে বলে জানান সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম।

সোমবার (৪ মে) সকালে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা গিয়ে নিজ ঘরে রুবেলের গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। গত রাতে স্ত্রী-ছেলের সঙ্গে নিহত রফিকুল ইসলাম রুবেলের ঝগড়া হয়। এরপর তিনি পৃথক ঘরে ঘুমাতে যান।

নিহত রফিকুল ইসলাম রুবেল উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে। নিহত রফিকুল পেশায় মাছ ব্যবসায়ী।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় তার স্ত্রী-ছেলেকে আটক করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষিজমি

অর্ধশতাধিক শিক্ষার্থীকে তপ্ত রোদে দাঁড় করিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অভ্যর্থনা

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ