হোম > সারা দেশ > রাজশাহী

ফের ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মী

উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ছাত্রলীগ কর্মী। তিনি হলেন মো. রাফি আলী। তার বড় ভাই রোহান আলীও জামবাড়ীয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি।

উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মোহসীন আরাফাত সানি বলেন, জামবাড়ীয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে এমন একজনকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে যিনি ছাত্রলীগের কর্মী। কলেজ কমিটিতে তার পদ পাওয়া ছাত্রদলের জন্য চরম লজ্জার বিষয়। সংগঠনের আদর্শ ও নিয়মনীতি লঙ্ঘন।

তিনি আরো বলেন, যারা ছাত্রলীগের কর্মীকে ছাত্রদলের কমিটিতে স্থান দিতে পারে তাদের ছাত্রদল করার অধিকার নেই। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণের দাবি জানাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন বলেন, কলেজ শাখা কমিটি করার জন্য স্থানীয় সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাদের নিয়ে সাংগঠনিক টিম করে দেয়া হয়েছিল। তাদের মাধ্যমে আংশিক কমিটি দেয়া হয়েছে। ছাত্রলীগের সাথে জড়িত থাকার বিষয়টা ফেসবুকের মাধ্যমে অবগত হয়েছি। অভিযোগ আসলে সংশোধন করতে হবে। আমরা সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেব।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড