হোম > সারা দেশ > রাজশাহী

সীমান্তে জেলেদের হাতে আটক দুই ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দাড়া বিলে বাংলাদেশি জেলেদের হাতে আটক দুই ভারতীয়কে ফেরত পাঠিয়েছে বিজিবি। উপজেলার চাড়ালডাংগা সীমান্তে ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরাম থেকে তাদের আটক করা হয়।

ফেরত দেয়া দুই ভারতীয় নাগরিক হলেন- মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বাচ্চন মোহলদার ও সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার। তারা দুজনেই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান।

বিজিবি অধিনায়ক বলেন, বুধবার দুপুরে চাড়ালডাংগা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলার সংলগ্ন সিরামের দাড়া বিলে নিজ নিজ দেশের সীমানায় মাছ ধরছিলেন বাংলাদেশ ও ভারতের জেলেরা। এ সময় বাচ্চন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় চলে এসেছে অনুমানে তাদের ধরে আনে বাংলাদেশি জেলেরা। পরে কেতাববাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে জেলেদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসে বিজিবি।

বিজিবি অধিনায়ক আরো বলেন, ঘটনার পর বুধবার বিকেল ৪টার দিকে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ৫টার দিকে বাচ্চন ও রাজুকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি সদস্যরা।

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ধুনটে অটোভ্যান উল্টে পুকুরের পানিতে পড়ে চালক নিহত

যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলা, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

দুই দিন নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

রায়গঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার