হোম > সারা দেশ > রাজশাহী

পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীর কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করার অভিযোগে সিরাজগঞ্জ সদরে মো. আপন (১৯) নামে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২২ লিটার পেট্রোল ও মবিল জব্দ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচঠাকুরি বাজারের সার বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স আপন এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে পেট্রোল ও মবিল জব্দ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় পাঁচঠাকুরি বাজারের সার বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স আপন এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এসময় সেখানে অবৈধভাবে পেট্রোল ও মবিল মজুদের প্রমাণ পাওয়া যায়। পরে অভিযুক্ত আপন দোষ স্বীকার করলে তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬–এর ২০(১)(ক) ধারায় ১০০ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানটি থেকে ২২ লিটার পেট্রোল ও মবিল জব্দ করা হয়েছে।

নওগাঁয় আদালত থেকে নথি চুরি, গ্রেপ্তার ৪

তাড়াশে গরুবোঝাই গাড়ি উল্টে চালকের মৃত্যু

নওগাঁয় জামায়তের নগদ অর্থ পেলো ৯ জুলাই শহীদ পরিবার

আম মৌসুমে রাজশাহী অঞ্চলে ১০ হাজার কোটি টাকার বাণিজ্য

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু, আহত ২

মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি: সাইমুম পারভেজ

হাসপাতালে ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

ভাঙ্গুড়ায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

বগুড়ায় কর্মস্থল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার