হোম > সারা দেশ > রাজশাহী

গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বিএসএফের পুশইন

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষন সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ। রোববার ভোরে তাদেরকে বাংলাদেশে পুশইন করা হয়। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভিষন বিওপির টহল দল তাদেরকে আটক করে।

বিভিষন বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। দীর্ঘ দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ সদস্যরা তাদেরকে ভোরে বাংলাদেশে পুশইন করে। আটকদের নাম ও ঠিকানা যাচাই বাছাই শেষে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি