হোম > সারা দেশ > রাজশাহী

র‌্যাবের জালে দুই নারীসহ তিন মাদক কারবারি

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

বগুড়ার শাজাহানপুরে রাতের নিস্তব্ধতা ভেঙে র‌্যাবের হাতে ধরা পড়েছে অভিনব কৌশলে মাদক পরিবহনকারী তিনজন— যার মধ্যে রয়েছেন দুই নারী ও একজন পুরুষ। অভিযানে উদ্ধার হয়েছে ৬ কেজি গাঁজা, ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ অর্থ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস দল ঢাকা-রংপুর মহাসড়কের সাজাপুর ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসা গেটসংলগ্ন এলাকায় এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার আবুল কাশেম (৪৫), দিনাজপুরের হাকিমপুরের আয়েশা সিদ্দিকা (২০) এবং আছমা খাতুন (৪৫)। তারা একটি নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে গাঁজা পরিবহন করছিল বলে র‌্যাবের ধারণা।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬ কেজি গাঁজা, দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন, চারটি সিমকার্ড এবং নগদ ২ হাজার ৩৮০ টাকা।

র‌্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহের সাথে জড়িত ছিল। মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং রুট পরিবর্তন করে তারা মাদক পাচারের কাজ পরিচালনা করত।

বগুড়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার লে. এম আবুল হাসান সবুজ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড

কিছু রাজনৈতিক দল শুধু সংবিধান ইস্যু সামনে আনছে

সংরক্ষিত নারী আসনে ওরাওঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোনয়ন পেলেন আন্না মিঞ্জ