হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী-৫ আসনে ধানের শীষের নজরুল ইসলাম জয়ী

উপজেলা প্রতিনিধি, দুর্গাপুর (রাজশাহী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বেসরকারি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

‎‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর শুরু হয় ভোট গণনা। রাত সাড়ে ৭টার পর থেকে একে একে কেন্দ্রগুলোর ফলাফল আসতে শুরু করে।

‎‎সর্বশেষ বেসরকারি ফলাফলে রাজশাহী-৫ আসনের ১৩২টি কেন্দ্রের মধ্যে ১৩০টি ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।

‎‎বেসরকারি প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৩৫ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭২ হাজার ৫১২ ভোট।

‎অর্থাৎ বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মন্ডল মোট ৮০ হাজার ৩২৩ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। 

‎এছাড়াও অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসফা খায়রুল হক শিমুল (ঘোড়া) ২ হাজার ৪ শ’ ৭৪ ভোট, ব্যারিস্টার রেজাউল করিম (ফুটবল) ৬ হাজার ৩শ’ ৮৫ ভোট, আলতাফ হোসেন মোল্লা (একতারা) ৯২৯ ভোট, রুহুল আমিন (হাতপাখা) ৬১০ ভোট, রায়হান কাউসার (মোটরসাইকেল) ৪৩৮ ভোট পেয়েছেন।

‎‎এদিকে, গণভোটে ‘হ্যাঁ তে মোট ১ লাখ ৩৩ হাজার ৮৯৬ ভোট এবং ‘না এ ভোট পড়েছে ৭৮ হাজার ৫৯৫ টি।  এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে প্রায় ৬৭.২৯ শতাংশ  ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন