হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় জামায়াত নেতার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য জামায়াত নেতা জিল্লুর রহমানের ওপর হামলার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খানমরিচ ইউনিয়নের দাশমরিচ গ্রামের আয়নাল হোসেন (৬০) ও তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)।

শুক্রবার (২২ মে) ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজের ওপর তাকে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পরে এজাহারভুক্ত ১০ জনসহ অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শাফিউল আযম আমার দেশকে বলেন, শুক্রবার বেলা ১১ টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

এএস

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় কর্মস্থল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ফুটবল খেলা নিয়ে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ভাঙ্গুড়ায় ছয় বছরেও চালু হয়নি গ্রামীণ মার্কেট

নিষিদ্ধ আ. লীগের হামলায় জামায়াত নেতা রক্তাক্ত জখম

নিষিদ্ধ আ. লীগের হামলায় জামায়াত নেতা আহত, থানায় গিয়ে এমপির বিক্ষোভ

তরুণদের কর্মসংস্থান ও মাদকবিরোধী কার্যক্রমে অধ্যাপক মুজিবের গুরুত্বারোপ

কোরবানির বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ রাসিকের

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সাঁথিয়ায় পশুর হাট ইজারা নিয়ে ১৪৪ ধারা