হোম > সারা দেশ > রাজশাহী

হাসিনা ভারতে বসে দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছেন: রুমা

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, দীর্ঘ ১৭ বছর মানুষ সকল আনন্দ উৎসব থেকে বঞ্ছিত ছিল। স্বৈরাচারী সরকারের দানবীয় শাসক সেটা করতে দেয়নি। ফ্যাসিবাদি সেই সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন।

মঙ্গলবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার আগশুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তারুণ্যের উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফা সুলতানা রুমা আরো বলেন, আমরা এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। নানাভাবে দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের জন্য মানুষের জন্য খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছেন। তিনি বছরের পর বছর ঘরে বন্দি ছিলেন।

হরিপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক জান্নাতুন নাঈম জুঁই, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তফা কামাল শরীফ, নাসির প্রামাণিক, লতিফ প্রামাণিক, জিলাল সরদার প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি ছিল বিভিন্নরকম খেলাধুলা, নাচ, গান। পরে পুরস্কার বিতরণ করা হয়।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা