হোম > সারা দেশ > রাজশাহী

দুই বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশাচালক নিহত

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী চলন্ত দুটি ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক শাহীন আলম প্রামাণিক (৪৩) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৮টায় ধুনট-সোনামুখী সড়কের প্রিয়াঙ্গন পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন আলম উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের দেলোয়ার হোসেন প্রামাণিকের ছেলে।

থানা সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে বালুবোঝাই দুটি ট্রাক কাজিপুর থেকে শেরপুরে রওনা হয়। একই সময় কাজিপুরের সোনামুখী থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা ধুনট শহরের দিকে রওনা দেয়। একই দিক থেকে আসা দুটি ট্রাক ও একটি অটোরিকশা ধুনট পৌর এলাকার পূর্ব ভরনশাহী প্রিয়াঙ্গন পার্কের সামনে পৌঁছে।

এ সময় চলন্ত দুটি ট্রাকের মাঝখানে যাত্রীবাহী অটোরিকশা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে একটি ট্রাক আটক করলেও অপর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনকালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শাহীন আলমের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড

কিছু রাজনৈতিক দল শুধু সংবিধান ইস্যু সামনে আনছে

সংরক্ষিত নারী আসনে ওরাওঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোনয়ন পেলেন আন্না মিঞ্জ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সুরাইয়া জেরিন রনি