হোম > সারা দেশ > রাজশাহী

পাচারের সময় ১২০ বস্তা সার আটক করলেন স্থানীয়রা

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁ সদর উপজেলায় রাতের বেলায় পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ দুটি গাড়ি আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা নেয়।

মঙ্গলবার রাত ১০টার দিকে দুবলহাটি-হাঁপানিয়া সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ সদরের দুবলহাটি বিসিআইসি ডিলার পয়েন্ট ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’-এর মালিক ওয়াসেফ আলী মোল্লার গুদাম থেকে দুটি নসিমনে ১২০ বস্তা ডিএপি সার লোড করে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। গাড়ি দুটি হাঁপানিয়া সড়কের মুখে পৌঁছালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। চালকদের জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে তারা অসংলগ্ন কথা বলেন। পরবর্তীতে জনরোষের মুখে তারা স্বীকার করেন যে সারগুলো রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল।

খবর পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ম্যানেজার মামুন ঘটনাস্থলে এলে ক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। পরে পুলিশ ও প্রশাসনের লোকজন আসছে জেনে তিনি পালিয়ে যান।

ম্যানেজার মামুন দাবি করেন, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে তিনি সারের মেমো কেটে গাড়ি দুটি ছেড়ে দিয়েছিলেন। তবে সার কার কাছে বিক্রি করা হয়েছিল বা গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কৃষি কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ৬০ বস্তা করে মোট ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। ডিলার বা তার প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়ায় সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

এমই

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন