হোম > সারা দেশ > রাজশাহী

ট্রাকচালকের কেবিনে ১৬ কেজি গাঁজা, আটক ২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিনব কায়দায় লুকানো ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার ধাতমা গ্রামের আবুল হোসেনের ছেলে ট্রাক ড্রাইভার মো. কাশেম আলী (৩২) ও হেলপার রাজশাহী মহানগরের রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার আফজালের ছেলে মো. জয় হোসেন (৩০)।

র‌্যাব জানায়, নাটোর থেকে রাজশাহীর উদ্দেশ্যে আসা একটি ডাবল কেবিন ট্রাকে অভিনব কৌশলে চালকের সিটের পেছনে থাকা কেবিনের ভেতরে গাঁজা লুকিয়ে রাখা হয়। অভিযানে মাদকবাহী ট্রাক, ২টি মোবাইল এবং গাড়ির কাগজপত্র জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন সীমান্তবর্তী স্থান থেকে মাদক সংগ্রহ করে ট্রাকের আড়ালে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা রাজশাহীতে সরবরাহ করছিল।

আটকদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন