হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া- ৩ আসনে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়া- ৩ আসনে (আদমদীঘি-দুপচাঁচিয়া) মতবিনিময় সভা করেছেন জামায়াত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলা জামায়াতের আয়োজনে বাবা আদম (র.) কমপ্লেক্স চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

শাখার আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি গোলাম রব্বানীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূর মোহাম্মদ আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া- ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত ও বগুড়া জেলা কর্ম পরিষদের সদস্য হাফেজ আব্দুর নুর, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনুস আলী, নায়েবে আমির তরিকুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদের সদস্য শিক্ষাবিদ মওলানা আব্দুল জব্বার, জামায়াত নেতা গোলাম মোস্তফা নাইডু, রমজান আলী, আহসান হাবীব তুহিন প্রমুখ।

পুশইনের প্রতিবাদে শিবগঞ্জে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

ধামইরহাটে পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে

কানসাট আমবাজার ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু

২৫ বছরেও এমপিওভুক্ত হয়নি দুর্গাপুর দাখিল মাদরাসা

বিশ্বকাপ উৎসব: রুয়েটে বড় পর্দায় সরাসরি সম্প্রচার

টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে চা বিক্রেতার মেয়ের মেডিকেলে পড়া

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২