হোম > সারা দেশ > রাজশাহী

ভোলাহাটে জিপিএ-৫ পাওয়া সাতজনই ছাত্রী, ছয়জন মাদ্রাসার

উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন সাতজন শিক্ষার্থী। তাদের সবাই মেয়ে। উপজেলার ভোলাহাট সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের একজন এবং খালেআলমপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসার কারিগরি শাখা থেকে ছয়জন শিক্ষার্থী এ কৃতিত্ব অর্জন করেছেন।

রাজশাহী, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭১৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩০৬ জন। জিপিএ-৫ পেয়েছেন সাতজন, যাদের সবাই মেয়ে শিক্ষার্থী।

উপজেলা পর্যায়ের ফলাফল অনুযায়ী, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ভোলাহাট সরকারি মহিলা কলেজ থেকে ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮২ জন। ভোলাহাট মোহবুল্লাহ কলেজ থেকে ১৪৫ জনের মধ্যে পাস করেছেন ৫৯ জন। মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭১ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ জন। জামবাড়ীয়া কলেজ থেকে ১৪৬ জনের মধ্যে পাস করেছেন ২৭ জন। ভোলাহাট কলেজ থেকে একজন পরীক্ষার্থী অংশ নিলেও তিনি উত্তীর্ণ হতে পারেননি।

অন্যদিকে, গোহালবাড়ী দারুল উলুম ফাজিল মাদ্রাসা থেকে ২৬ জনের মধ্যে পাঁচজন, খালেআলমপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসা থেকে ২৫ জনের মধ্যে পাঁচজন, পাঁচটিকরী আলিম মাদ্রাসা থেকে ১৮ জনের মধ্যে ছয়জন এবং পোল্লাডাঙ্গা ইসলামপুর আলিম মাদ্রাসা থেকে ২৩ জনের মধ্যে ১০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝাউবোনা মডেল টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউট থেকে ১৭ জন, খালেআলমপুর দারুস সুন্নাত আলিম মাদ্রাসা থেকে ৪৩ জন এবং নামো মুশরীভূজা ডা. শামসুর রহমান দাখিল মাদ্রাসা থেকে ৩৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এসব প্রতিষ্ঠানের মোট ৯৬ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন