হোম > সারা দেশ > রাজশাহী

নীলসাগর এক্সপ্রেসের বগি উদ্ধার সম্পন্ন, লাইন স্থাপনের কাজ চলছে

স্টাফ রিপোর্টার, বগুড়া

ছবি: আমার দেশ

বগুড়ার সান্তহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার সম্পন্ন হয়েছে। লাইন স্থাপনের কাজ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সম্পন্ন হয়। এ ঘটনায় সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।

সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, আজ দুপুরের মধ্যে ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা সম্ভব হতে পারে। তবে ঈশ্বরদী-পার্বতীপুর রুটে পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।

বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচুত্যির ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সান্তাহার থেকে দুই কিলোমিটার উত্তরে এ লাইনচুত্যির ঘটনা ঘটে। এতে উত্তরাঞ্চলের একাংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ট্রেনচালক সিগনাল না বুঝে দ্রুত গতিতে ট্রেন চালিয়ে যাচ্ছিল। চালকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটে।

আতঙ্কে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। এলাকাবাসীরাও তাদের সহযোগিতা করে। নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় অন্তত ৫০ থেকে ৬০ জনকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। লাইনচ্যুত হওয়া ৯টি যাত্রীবগি তোলার জন্য ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়।

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য

নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন

ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত