হোম > সারা দেশ > রাজশাহী

কামারখন্দে দেড় লাখ টাকার অবৈধ চায়না জাল জব্দ

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কামারখন্দে প্রায় ১ হাজার ৪০০ফুট অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস। রোববার উপজেলার দশসিকা নদী এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায় বলেন, দেশীয় প্রজাতির মাছসহ নদীর অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। দশসিকা নদীতে অভিযান চালিয়ে ২৮ সেট চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে কামারখন্দ থানা-পুলিশ সহযোগিতা করেছে।

ন্যূনতম লজ্জা থাকলে হাসিনা মুখ দেখানো তো দূরের কথা, ভারতে আত্মহত্যা করতেন

জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি

সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

চলনবিলে বন্যা মোকাবিলায় নৌকা বানানোর ধুম

বগুড়ায় বিহারি আরিফ খুন, নেপথ্যে আধিপত্য বিস্তার

রাজশাহীতে এনসিপির জুলাই পদযাত্রা

চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার

আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না

শেরপুরে ড্রেনের পানির স্রোতে ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ফসলি জমি ও বসতভিটা

ট্রান্সফরমার চুরি করতে এসে মিল মালিককে হত্যা, গ্রেপ্তার ২