হোম > সারা দেশ > রাজশাহী

প্রকাশ্যে ঘুষ কাণ্ডের জেলা প্রশাসনের দুই কর্মচারীকে শোকজ

আমার দেশে সংবাদ প্রকাশের পর

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

বগুড়ার শাজাহানপুরে রেললাইনের জন্য ভূমি অধিগ্রহণের নোটিশ বিতরণের সময় জনসমক্ষে ঘুষ নেওয়ার সংবাদ দৈনিক আমার দেশ অনলাইনে গত শুক্রবার সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ঘুষ কাণ্ডে জড়িত দুই কর্মচারিকে শোকজ করেছেন জেলা প্রশাসন।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক পি, এম, ইমরুল কায়েস দৈনিক আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘুষ নেয়ার সংবাদর প্রকাশের পরপরই তাদের বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রম চলমান। ঘটনাটির তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। অভিযুক্তদের শোকজ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বগুড়া জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার দুই কর্মচারী চেইনম্যান মো. তাজুল ইসলাম এবং অফিস সহায়ক সুফল মিয়া প্রকাশ্য ঘুষ নেন।

শুক্রবার দুপুরে উপজেলার জামুন্না হাটখোলা এলাকায় অধিগৃহীত জমির মালিকদের হাতে ৮ ধারার নোটিশ দেওয়া হচ্ছিল। নিয়ম অনুযায়ী নোটিশ বিতরণ সম্পূর্ণ বিনামূল্যে হলেও, অভিযুক্ত দুই কর্মচারী প্রত্যেক ভূমি মালিকের কাছ থেকেই ২০০–৩০০ টাকা করে আদায় করেন। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে নোটিশ প্রদানে গড়িমসি ও দুর্ব্যবহার করা হয়। ঘুষ নেয়ার ছবিসহ সংবাদটি গতকাল শনিবার দৈনিক আমার দেশ অনলাইনে প্রকাশিত হয়।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার