হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে আম পাড়া নিয়ে সংঘর্ষে আহত ১২, আটক ২

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া নিয়ে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২জন আহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলার মনাকষা-চৌকা এলাকায় এ ঘটনায় ঘটে। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মাহিদুর রহমানের সাথে মুকুলের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। দুপুরে মনাকষা-চৌকা এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত মাহিদুর রহমান বলেন, আমার ভাই ও ভাতিজা মিলে ৬-৭ জন আম পাড়তে যায়। এ সময় আমাদের ওপর হামলায় তারা।

পাল্টা অভিযোগ করে আবদুল হাকিম বলেন, আমরা হামলা করিনি বরং তারাই আমাদের বাগানে জোর করে আম পাড়তে গেলে বাধা দিলে সংঘর্ষ বাধে।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এমই

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বাসের ধাক্কায় অটোযাত্রী নিহত, সড়ক অবরোধ

শিবগঞ্জে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

২১ লাখ টাকা আত্মসাৎ করে জিনের বাদশা সেজে ভীতি প্রদর্শন

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, লাশ রেখে উধাও শ্বশুরবাড়ির মানুষ

পরকীয়ার জেরে চারজনকে পুড়িয়ে হত্যার অভিযোগে মানববন্ধন, তদন্ত দাবি

শেরপুরে মালিকপক্ষ মাছের আড়ত বন্ধ করায় বিপাকে ব্যবসায়ীরা

বগুড়ায় চিকিৎসকের অবহেলায় গৃহবধূর মৃত্যু, পালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোক্তা অধিদপ্তরের জরিমানা

সরকারনির্ধারিত দাম না পেয়ে ক্ষতির মুখে ক্ষুদ্র ব্যবসায়ীরা