হোম > সারা দেশ > রাজশাহী

রামেকে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

রাজশাহী অফিস

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৭ শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস মিডিয়া সেলের মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শঙ্কর জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৪ জন রোগী। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪৭৯ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।

যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন বসতবাড়ি, ফসলী জমিসহ শিক্ষা প্রতিষ্ঠান

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের ৩ মাসের কারাদণ্ড

ভাঙ্গুড়া পৌরসভার ১৮ কোটি টাকার বাজেট ঘোষণা

সিরাজগঞ্জে মাদক মামলায় ছয় আসামির যাবজ্জীবন

বগুড়ায় কারামুক্ত স্বাচিপ নেতা

শেরপুরে চায়ের দোকানে ইয়াবা সেবন, আটক যুবক

রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সারিয়াকান্দিতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনার ভয়াবহ ভাঙনে বিলীনের পথে সরকারি স্কুল

দলীয় প্রভাবে গ্রেপ্তার এড়ানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের বিরুদ্ধে