ধারণা বিজিবির
পুশ ইনের চেষ্টার পর বিজিবির প্রতিরোধের মুখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমানের নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবিকে কিছু না জানালেও শনিবার ভোরে ওই ২৮ জনকে দেখা যায়নি।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানিয়েছেন।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্তের শূন্যরেখা থেকে নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছিলেন ওই ২৮ জন। কিন্তু শনিবার ভোর থেকে তাদের আর দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত পিলার ২০৩/৬-আর সংলগ্ন এলাকা দিয়ে ওই ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। বিএসএফের ১২ ব্যাটালিয়নের আশরাফপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঠেলে পাঠায়। ওই ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তবে বিজিবির প্রতিরোধের মুখে ২৮ জন বাংলাদেশে আসতে পারেনি। এরপর থেকেই তারা নো ম্যান্স ল্যান্ডে অবস্থান করছিলেন।
বিজিবি অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আরও বলেন, ১৬ ব্যাটালিয়নের আওতাধীন পুরো সীমান্ত এলাকা সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হয়েছে।
এমএইচ