হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি নেতাকে পিটুনি দিয়ে বেঁধে থানায় সোপর্দ

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণার অভিযোগে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সোহেল রানা নামে এক বিএনপি নেতাকে পিটুনি দিয়ে দড়ি বেঁধে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা।

ভিজিডি কার্ড, টিউবওয়েল, ল্যাট্রিন ও সরকারি ঘরসহ বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোহেল রানা নামে ওই বিএনপি নেতার বিরুদ্ধে।

শুক্রবার রাতে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার সকালে প্রায় ৩০ জন ভুক্তভোগী তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত সোহেল উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওয়ার্ড বিএনপির সহসভাপতি। এছাড়াও ওই বিএনপি নেতার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিএনপি নেতা সোহেল উপজেলার রাঙ্গালিয়া,পাটুলিপাড়া, ভেড়ামারা, পারভাঙ্গুড়া ও ভাঙ্গুড়া বাজারের প্রায় অর্ধ শতাধিক মানুষের কাছ থেকে ভিজিডি কার্ড, টিউবওয়েল, ল্যাট্রিন ও ঘরসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিনেও কোনো কাজ না হওয়ায় ভুক্তভোগীরা তার ওপর ক্ষিপ্ত হন।

ভুক্তভোগী তায়জাল হোসেন বলেন, সরকারি ঘর দেওয়ার কথা বলে কয়েক মাস আগে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু আজও ঘর পাইনি। তাই থানায় অভিযোগ করেছি।

আরেক ভুক্তভোগী সোহেল আহমেদ বলেন, এক বছর আগে সরকারি চালের কার্ড করে দিবেন বলে ৬ হাজার টাকা নিয়েছেন। কিন্তু কোনো কার্ড পাইনি।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সোহেল রানার কোনো বক্তব্য না পাওয়া গেলেও তার স্ত্রী শিখা খাতুন সাংবাদিকদের বলেন, আমার স্বামী চিটার এটা সবাই জানে। লোকজন টাকা দেয় কেন। এখন তারা তাকে মারছে, তাই টাকাও পরিশোধ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোক বলেন, তার এমন কর্মকাণ্ডের জন্য এর আগেও তাকে সতর্ক করা হয়েছিল। দল কোনো ব্যক্তির দায় নেবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, এ বিষয়ে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

নওগাঁয় বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধ নিহত

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ধুনটে অটোভ্যান উল্টে পুকুরের পানিতে পড়ে চালক নিহত

যুবদল নেতার ওপর ককটেল হামলার মামলা, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

দুই দিন নো ম্যান্স ল্যান্ডে থাকা ২৮ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

রায়গঞ্জে সাপের কামড়ে প্রাণ গেল তিন বছরের শিশুর

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার