হোম > সারা দেশ > রাজশাহী

পুলিশকে চাকু মেরে পালানো সেই নিশান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবী নিশানকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর উপজেলার ঝোপগাড়ি ওলির বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ভোরে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রাকিব হোসেনের নেতৃত্বে ডিবি ও উপশহর পুলিশ ফাঁড়ির টিম সোনাতলা উপজেলার নওদাবগা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এরআগে রোববার শহরের উপকণ্ঠে বড় কুমিড়া শিকারপুর এলাকায় দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক বছর সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবী নিশান। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল মানিকুজ্জামান মানিককে হাসপাতালে নেওয়া হয়। এ/পি বড় কুমিড়া মাটালপাড়া-বুড়িতলা পশ্চিম এলাকার এই সন্ত্রাসী পালিয়ে সোনাতলা উপজেলায় আত্মগোপন করে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেপ্তারের সময় দুই পুলিশ হামলার শিকার হন। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ ও ডিবি। তার অবস্থান নিশ্চিত হয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আসামি নিশানের বিরুদ্ধে অপহরণ, মাদক, চুরিসহ হাফ-ডজন মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, গত রোববার বগুড়া সদর উপজেলার বড় কুমিড়া শিকারপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামি মুরাদুন্নবী নিশানকে গ্রেপ্তার করে পুলিশ। পরনের কাপড়ের অজুহাতে র‌্যাকের ভেতর থেকে চাকু বের করে আসামি। আকস্মিক ভাবে এটিএসআই জাহাঙ্গীর আলমের পেটে ও কনস্টেবল মানিকের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার চারদিন পর তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য

নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন