হোম > সারা দেশ > রাজশাহী

মহানন্দা নদীতে গোসলে নেমে দুই তরুণের মৃত্যু

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে সদর উপজেলার ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

তারা হলেন—সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং সুবহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।

স্থানীয়রা জানান, দুপুরে সুজন ও সাব্বির মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা গভীরে চলে গিয়ে পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করেন। পরে দুই তরুণের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমই

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন