হোম > সারা দেশ > রাজশাহী

ইফতার বিতরণে বাধা, শ্রমিক দল নেতার পদ স্থগিত

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা ও গোলযোগের অভিযোগে ইউনিয়ন শ্রমিক দল নেতার সব দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে ঘুরকা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন–এর বিরুদ্ধে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, জেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল করিম খান পাপ্পু আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচিতে বাধা সৃষ্টি ও গোলযোগের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি কোনো দলীয় পরিচয় ব্যবহার করতে পারবেন না এবং দলীয় কোনো কর্মকাণ্ডেও অংশ নিতে পারবেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতার বিতরণ চলাকালে কিছু নেতাকর্মীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় শ্রমিক দল নেতা মুক্তার হোসেনের বিরুদ্ধে কর্মসূচিতে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে। পরে বিষয়টি দলীয়ভাবে পর্যালোচনা করে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিষয়টি অবগতির জন্য জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মশালা

ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সাপাহারে আমের দাম কম, চাষিদের মুখে হাসি নেই

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

পর্নোগ্রাফি মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার

লালপুরে বিএনপিকর্মী ও ভাটা ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর

ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দিল ছেলে

যমুনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক