হোম > সারা দেশ > রাজশাহী

বান্ধবীর বিয়েতে এসে ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নদীতে ডুবে যাওয়া এসএসসির ফলপ্রার্থী ফাতেমা আদুরীর সন্ধানে তল্লাশি চালানো হলে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বান্ধবীর বিয়ে উপলক্ষে বেড়াতে এসেছিল ফাতেমা আদুরী (১৭)। অতিরিক্ত গরমের কারণে কয়েক বান্ধবীসহ পাইকপাড়া বাঙ্গালী নদীতে গোসল করতে নেমে ডুবে যায় আদুরী। তিন ঘণ্টা পর তার লাশের সন্ধান মেলে। মঙ্গলবার বিকেলে সারিয়াকান্দির পাইকপাড়ায় এ ঘটনা ঘটে। ফাতেমা আদুরী বগুড়া সদর উপজেলার জয়পুরপাড়ার মকবুল শেখের মেয়ে। আদুরী এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

জানা গেছে, শুক্রবার বান্ধবী রত্নার বিয়ে উপলক্ষে আদুরী বগুড়ার সারিয়াকান্দিতে দীঘলকান্দির তরফদারপাড়া এলাকার রহিদুল ইসলামের বাড়িতে আসে। অতিরিক্ত গরমের কারণে মঙ্গলবার বিকেলে পাইকপাড়া বাঙ্গালী নদীতে গোসলে নামে আদুরীসহ কয়েক বান্ধবী। একপর্যায়ে আদুরী পানির গভীরে তলিয়ে যায়। তার বান্ধবীরা অনেক চেষ্টা ও খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে জানানো হয়।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মিয়া বলেন, খবর পেয়ে ডুবুরি দল তল্লাশি চালিয়ে আদুরীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ঘটনার তিন ঘণ্টা পর ওই নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা সম্ভব হয়। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এমএস

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা