হোম > সারা দেশ > রাজশাহী

সৎ মাকে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

ছবি: আমার দেশ

জয়পুরহাটে সৎ মাকে হত্যা মামলায় সতিনের ছেলেসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার বিকেলে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে সুজাউল ইসলাম, মৃত কছিমুদ্দিন মোল্লার ছেলে ছালামত মোল্লা ও আব্দুর রহমান সরকারের ছেলে মোফাজ্জল হোসেন সরকার।

মামলার বিবরণে জানা গেছে, কালাই উপজেলার পুনট পাঁচপাইয়া গ্রামের মৃত নূরুল ইসলাম ঘটনার আড়াই বছর আগে মারা যান। এরপর মরিয়ম বেওয়া তার সন্তানদের নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতেন। ২০০৫ সালের ৩১ জুলাই তিনি রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। সে রাতে তার সতীনের ছেলে সুজাউলসহ কয়েকজন তার মা অসুস্থ বলে মরিয়মকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর মাঠের মধ্যে শ্বাসরোধে মরিয়মকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়। সে পুকুরে ডুবে মারা গেছে বলে প্রচার করে। পরের দিন পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ওই বছরের ৭ অগাস্ট কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

এমই

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন