হোম > সারা দেশ > রাজশাহী

আ. লীগ নেতার জুয়ার আসরে বিএনপি কর্মীসহ আটক ৯

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনার আতাইকুলায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের শোরুমে জুয়ার আসর থেকে বিএনপির এক কর্মীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারের আরএফএলের শোরুম থেকে এই জুয়াড়ুদের আটক করা হয়।

‎আটকরা হলো—সাদুল্লাপুর ইউনিয়নের চোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও বিএনপিকর্মী আব্দুর রউফ (৪৫), খাজা হোসেন (৪০), সাইফুল ইসলাম (৩৯), জনি (৪০), লালন হোসেন (৩৮), হাশেম আলী (৪০), জলিল মুন্সী (৪২), আমিরুল ইসলাম (৪০) ও আব্দুল মজিদ (৪২)।

‎এদের মধ্যে আব্দুর রউফ পাবনা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক বিএনপি নেতা কামরুল হাসান মিন্টুর সঙ্গে বিএনপির রাজনীতি করতেন।

‎আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ৯ জনকে শুক্রবার দুপুরে মামলার মাধ্যমে পাবনা কোর্টে পাঠিয়ে দিয়েছি।

পদ্মার চরে বন্দুকধারীদের রাজত্ব নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ

বিভিন্ন জোনে ভাগ করে উন্নয়নের মডেল সিটি হবে বগুড়া

শুধু মাদক ব্যবসা করেই ১ হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, নিরাপত্তা শঙ্কায় মানুষ

রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রূপপুর থেকে আগস্টে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা