হোম > সারা দেশ > রাজশাহী

সাজিদ হত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে 'রাবিস্থ মিল্লাত পরিবার'-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা 'আমার ভাই কবরে, খুনি কেন বাইরে', 'সাজিদ হত্যার বিচার চাই' সহ নানা স্লোগান দেন। বক্তারা বলেন, সাজিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ১০ দিন পার হয়ে গেলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যা চরম ব্যর্থতা। তারা দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ইবির শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। গত রবিবার ফরেনসিক প্রতিবেদনে সাজিদকে শ্বাসরোধ করে হত্যার পর পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়।

এবার নিজ নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

বর্জ্য অপসারণে আধুনিক ব্যবস্থাপনার অভাব

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

বাজার থেকে ধান কিনে খাদ্যগুদামে বিক্রির অভিযোগ

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও