হোম > সারা দেশ > রাজশাহী

পাবনার চাঞ্চল্যকর ২শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার, পাবনা

র‌্যাব গ্রেপ্তার করেছে ১ জন

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে চার ও পাঁচ বছর বয়সী দু’শিশুকে ধর্ষণের অভিযোগে রনি (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার রনি কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য দেন পাবনা র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

তিনি বলেন, গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শিশু দু’টি রাস্তায় খেলছিল। এ সময় অভিযুক্ত রনি খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে দু’জনের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বলতে নিষেধ করে ও শিশুদেরকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। ভিকটিমরা অসুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থতার কারণ জানতে চাইলে শিশুরা ধর্ষণের বিষয়টি পরিবারকে জানায়।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার সাঁথিয়ায় থানায় একটি মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার দারিয়াপুর এলাকায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করা হয়।

আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাঁথিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু