হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল আকিজ বিড়ি জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাতে ঈশ্বরদী থানা ভবনের সামনে এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এ নকল বিড়ি জব্দ করা হয়।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, নকল আকিজ বিড়ি দেশের বিভিন্ন জেলায় পাঠানোর উদ্দেশ্যে এস এ পরিবহনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নকল বিড়ির মালিক খোঁজার চেষ্টা করেন। তবে অনেক খোঁজাখুঁজি করেও সংশ্লিষ্ট কোনো ব্যক্তি শনাক্ত করা সম্ভব হয়নি।

পরবর্তীতে এস এ পরিবহনের কুরিয়ার অফিসের সামনে থেকে একটি ভুটভুটি (ইঞ্জিনচালিত ছোট যান) গাড়িসহ ২০ কার্টন ও ১৫ বস্তা নকল আকিজ বিড়ি জব্দ করা হয়।

উদ্ধারকৃত বিড়িগুলোতে দেখা যায় ২০ হাজার প্যাকেট এবং ৫ লাখ শলাকা। যার বাজার মূল্য ৩ লাখ টাকার অধিক। ঈশ্বরদী থানা পুলিশের সহায়তায় জব্দকৃত বিড়িগুলো থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত বিড়িগুলো ঈশ্বরদী কাস্টমস অফিসকে দেখানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি