নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকায় নেশার টাকা না পেয়ে মাকে মারধরের অভিযোগে ছেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে।
সোমবার উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের আজাদ আলীর স্ত্রী রেহেনা বেগম ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। তিনি বলেন, তার বড় ছেলে মো. আল-আমিন হোসেন (২৩) নেশার টাকা না পেয়ে তাকে মারধর করে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই সোহেল মাহমুদ দুপুরে অভিযান চালিয়ে আল-আমিনকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আল-আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের জন্য তিনি মায়ের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করতেন। ওইদিন টাকা না পেয়ে মাকে শারীরিকভাবে নির্যাতন করেন।
এমই