হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি, তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

দেশব্যাপী চলমান তাপপ্রবাহের প্রভাবে দেশের অন্যতম উষ্ণ অঞ্চল নাটোরের লালপুরসহ আশপাশের এলাকায় তীব্র গরমে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। বৈশাখের শুরুতেই তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং জনমনে বাড়ছে অস্বস্তি ও উদ্বেগ।

ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় লালপুর অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৫১ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলালউদ্দিন।

প্রখর রোদ, গরম বাতাস ও ভ্যাপসা আবহাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষিশ্রমিক ও শ্রমজীবী শ্রেণির মানুষ। তীব্র তাপদাহের কারণে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না। দুপুরের পর উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় দৈনন্দিন কর্মকাণ্ডে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা বেশি স্বাস্থ্য-ঝুঁকির মধ্যে রয়েছেন।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম জানান, তীব্র গরমে হিটস্ট্রোকসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি এড়াতে সবাইকে ছায়াযুক্ত স্থানে অবস্থান করা, প্রয়োজন ছাড়া রোদে বাহিরে না যাওয়া, পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ, শিশুদের পরিচ্ছন্ন ও ঠাণ্ডা পরিবেশে রাখা, শরীরে পাউডার লাগানো এবং বয়স্কদের বিশেষ সতর্কতায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই, ৪০ লাখ টাকার ক্ষতি

রাজশাহীর পাড়া-মহল্লায় বিশ্বকাপ ঝড়, উন্মাদনায় মেতেছেন ফুটবলপ্রেমীরা

ঈশ্বরদীতে ৮০০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা

বাগাতিপাড়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত

অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর হাসপাতালে রোগীর মায়ের শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

ধষর্ণ ও হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু

হুমকির মুখে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ

আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে বৃষ্টি হলেই যাত্রীদের দুর্ভোগ