হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে দাখিল পরীক্ষা কেন্দ্রে ৭ শিক্ষককে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে ৭ শিক্ষককে (কক্ষ পরিদর্শক) অব্যাহতি দেয়া হয়েছে।

জানা যায়, চাটমোহর পৌর সদরের সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে রোববার গণিত পরীক্ষা চলাকালে ওই মাদ্রাসার সহকারী সুপার মো. মোসলেম উদ্দিন, সহকারী মৌলভী মো. বায়েজিদ হোসেন, মোছা. কামরুন নাহার, মোছা. আনোয়ারা খাতুন, মোছা. বুলবুলি খাতুন, হান্ডিয়াল পাইকপাড়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মো. রেজাউল করিম এবং ফৈলজানা ইউনিয়নের নেংরি হেফজুল কোরআন দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আবুল হাশেমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন সামাদ সওদা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল ওয়াহ্হাব।

তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদ্রাসার সিসি ক্যামেরা পর্যালোচনা করে উল্লিখিত শিক্ষকদের দায়িত্ব অবহেলার প্রমাণ পান।

এমই

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকুচিত হচ্ছে কৃষিজমি

অর্ধশতাধিক শিক্ষার্থীকে তপ্ত রোদে দাঁড় করিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে অভ্যর্থনা

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ

বিএনপি নেতার মুক্তি উদযাপনে পদদলিত হয়ে কর্মীর মৃত্যু