হোম > সারা দেশ > রাজশাহী

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর থানায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয় আসামি মোশাররফ হোসেন ওরফে মোস্তফা (২৪) তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম।

আসামি হাকিমপুর (হিলি) পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার বছির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (২৪)। তিনি হাকিমপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন বলে জানান ওসি মো. বাদশা আলম।

পুলিশ জানায়, পুলিশের নিয়মিত মাদক ও পরোয়ানা তামিল অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে মোশাররফ হোসেন ওরফে মোস্তফাকে গ্রেপ্তার করে পুলিশ। গত বছর বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় রুজু হওয়া একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আটক করা হয়েছিল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর ওই আসামি স্বাভাবিক ছিলেন। তবে থানার গেটের ভেতরে নিয়ে আসার পর তিনি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং একপর্যায়ে দৌড়ে পালিয়ে যান। পুলিশ তাৎক্ষণিকভাবে তার পেছনে ধাওয়া করলেও অন্ধকারের সুযোগে ঝোপঝাড়ের ভেতর দিয়ে তিনি পালিয়ে যান।

শুক্রবার সকালে পুলিশ আসামির বাড়িতে গিয়ে পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেন এবং মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে আধুনিক তথ্যপ্রযুক্তি, স্থানীয় সোর্স এবং আত্মীয়স্বজনের মোবাইল নম্বরের সূত্র ধরে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ। পুলিশ জানতে পারে, তিনি হাকিমপুর থানা এলাকা ছেড়ে পার্শ্ববর্তী পাঁচবিবি থানা এলাকায় পালিয়ে গেছেন।

এরপর হাকিমপুর থানা পুলিশের একটি দল পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম জানান, গ্রেপ্তার আসামিকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

এমই

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন

নওগাঁয় বাসে আগুন, ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার