হোম > সারা দেশ > রাজশাহী

লুটপাটমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই: অধ্যাপক মুজিব

রাজশাহী অফিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশ থেকে চাঁদাবজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।

শুক্রবার সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার উদ্যোগে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অধ্যাপক মুজিব বলেন, বিগত দেড়দশক ধরে স্বৈরশাসক হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছে। শেখ হাসিনার নীতি ছিল আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো। এই একদলীয় স্বৈরশাসন নীতির কাছ থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চায় না।

তিনি বলেন, আমাদের ব্যাক্তি জীবন, সামাজিক জীবনসহ রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরাআন সুন্নাহর বিধান চালু করতে পারি তাহলেই মানুষের মুক্তি, তাহলেই দেশে ও মানুষের ব্যাক্তি জীবন শান্তি, শৃংখলা ও সমৃদ্ধি হবে। জামায়াতে ইসলামী সেই চেষ্টাই করে যাচ্ছে।

তিনি আরো বলেন, সামনে নির্বাচন। আমরা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি, একইসঙ্গে অধিকার আদায়ের লড়াইও চলবে। দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝলেও কোনো কোনো দল তা বুঝতে চাইছে না। এর মানে হলো কেউ কেউ পুর্বের নীতিও চালু রাখতে চায়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল এবং সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, এ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম।

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল

শিবগঞ্জে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মহাস্থানগড়ের মূর্তিগুলো আসল নাকি রেপ্লিকা, তদন্তে বিশেষজ্ঞ টিম

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু