হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহী অফিস

ছবি: আমার দেশ

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল নগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবুবাগানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

পরবর্তীতে বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে সন্দেহ হলে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়। এ সময় ২১টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পাশাপাশি একটি বস্তা থেকে একটি হাঁসুয়া, একটি বড় ছুরি, একটি ছোট ছুরি এবং একটি চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ককটেলগুলো বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্বারা শনাক্ত করা হয়েছে। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এসব বিস্ফোরক ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব ককটেল ও অস্ত্র মজুত করেছিল।

উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্র রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত

নলডাঙ্গার পাটুল বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি

আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনবো: ভূমিমন্ত্রী

সিরাজগঞ্জে পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

নাটোরের মাটিতে কারো কোন অন্যায় মেনে নেয়া হবে না: হুইপ দুলু

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

ধর্ষণের শিকার শিশুর পরিবারকে বিএনপির ঈদ উপহার

সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে কৃষককে শ্বাসরোধে হত্যার দায়ে চার আসামির যাবজ্জীবন