হোম > সারা দেশ > রাজশাহী

নিজ বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হলো না, গাছের নিচে পড়ে প্রাণ গেল ইমামের

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

মুফতি নজরুল ইসলাম

পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হলো না মসজিদের ইমাম মুফতি নজরুল ইসলামের। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে একটি মাদরাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন নজরুল ইসলাম। শনিবার সকালে বাড়ির একটি বিটুলিগাছ কাটতে গেলে সেটির নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুফতি নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদের ইমাম। প্রায় দুই মাস আগে তিনি সেখান থেকে স্থায়ীভাবে গ্রামের বাড়িতে ফিরে আসেন।

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, সংবাদকর্মীদের মাধ্যমেই গাছ কাটা অবস্থায় চাপা পড়ে একজন আলেমের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে পুলিশকে কিছু জানানো হয়নি।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন