হোম > সারা দেশ > রাজশাহী

তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, তানোর (রাজশাহী)

প্রতীকী ছবি

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে সুমন চন্দ্র দেবনাথ (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুমন চন্দ্র দেবনাথ উপজেলার দুর্গাপুর গ্রামের খগেন চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন চন্দ্র দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের অজান্তে নিজ শয়নকক্ষের তীরের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে তানোর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারসহ আইনি কার্যক্রম শুরু করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এমএইচ

এবার নিজ নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

বর্জ্য অপসারণে আধুনিক ব্যবস্থাপনার অভাব

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

বাজার থেকে ধান কিনে খাদ্যগুদামে বিক্রির অভিযোগ

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

লালপুরে বিদ্যালয় প্রাঙ্গণে মাছ ধরছে শিক্ষার্থীরা

বিএনপি নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে কর্মীর মৃত্যু

পটিয়ায় নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৫

পুঠিয়ায় আদিবাসী পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, অভিযোগ লুটপাটেরও